ছবি: সংগৃহিত
মঙ্গলবার- ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশের মতো সুনামগঞ্জে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলাবাহিনী। পতাকা উত্তোলন ও প্রকাশ্যে মিছিলসহ সম্ভাব্য নাশকতা এরাতে জেলাব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ। এ বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছে পুলিশ সদর দপ্তর।
সুনামগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার( মিডিয়া) জানান, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে পুলিশ সতর্ক রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে জেলা বিভিন্ন উপজেলায় বাড়তি নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য জমায়েত স্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক্ষনিক পোশাকদারি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি করবে পুলিশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ বিশেষ কোনো আশঙ্কা না থাকলেও নাশকতা চেষ্টাকারীদের শক্তহাতে দমন করার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে সকল ধরনের অপরাধমুলক কার্যক্রম,মাদক নির্মুল ও নামকতা প্রতিরোধে জেলাব্যাপী বিশেষ সপ্তাহ পালন করছে পুলিশ। জেলার সীমান্তবর্তী এলাকা চেকপোস্ট বসানো,মাদকের আস্তনায় তল্লাসী, মহড়াসহ তালিকাভুক্ত মাদক কারবারী ও মাদকসেবী ও চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ।
সোমবার বিকালে সুনামগঞ্জ সদর থানার পক্ষ থেকে জেলা শহরে বিশেষ মহড়া বের করা হয়। মহড়াটিতে অর্ধশতাধিক পুলিশ অংশগ্রহণ করেন। সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ রতন শেখের নেতৃত্বে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ওসি রতন শেখ মাদক কারবারিদের নাম ধরে ধরে মাইকে ঘোষণা দেন। তাছাড়া মাদক ও অপরাধমুলক কাজের সাথে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে আহ্বান করেন তিনি।
এসময় ওসি রতন শেখ বলেন, সবার আগে বাংলাদেশে। দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। মাকদ কারবারি, প্রতারক,নাশকতাকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। নিষিদ্ধ আওয়ামীলীগের নামে নাশকতা কঠোর হস্তে দমন করার কথা জানান তিনি।
অতিরিক্ত পু্লিশ সুপার সুজন সরকার বলেন, মাদকের প্রতিরোধে পুলিশের বিশেষ সপ্তাহ চলমান রয়েছে। চলতি মাসে মাদকের বিষয়ে ৪০টির মতো মামলা হয়েছে। অর্ধশতাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সকল ধরনের নাশকতাকারীর বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শাহীদনূর/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.