প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২১:১৯ (বুধবার)
জুড়ীতে যুবদলের প্রতিবাদ মিছিল

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে প্রতিবাদ মিছিল করেছে যুবদল।

মঙ্গলবার সন্ধ্যায় জুড়ী উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজার নেতৃত্বে কামিনীগঞ্জ বাজার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিন করে এক পথ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবদল এর যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, যুগ্ম আহ্বায়ক সোলেমান আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদল এর আহ্বায়ক সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবদল এর ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন, সাগরনাল ইউনিয়ন যুবদল এর আহ্বায়ক সামসু উদ্দীন।

প্রতিবাদ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদল এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-১৪