প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২২:১৭ (বুধবার)
সিলেটে মাদক বোঝাই পিকআপ নিয়ে মাদ্রাসার সামনে আ ট ক লোকমান

ছবি: সংগৃহিত

গাঁজা বোঝাই পিকআপ নিয়ে যাচ্ছিলেন লোকমান। দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে সুলতানপুরগামী রোডে পিরোজপুর আবাসিক এলাকার জামিয়া ইসলামিয়া জান্নাতুর রহমত মাদ্রাসার সামনে যাওয়ার পর তাকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) রাত ১টার দিকে (সোমবার দিবাগত) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

মো. লোকমান হোসেন (৩০) হবিগঞ্জের মাধবপুর থানার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত আব্দুল মালেক ও খোদেজা খাতুনের ছেলে।

 

এসময় তার পিকআপ তল্লাশী করে ৪ লাখ ৮০ হাজার টাকা দামের ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৫/২৩/৬/২৬) দায়ের করে লোকমানকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে