প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ০০:০০ (বুধবার)
সুনামগঞ্জে রাজপথে নেই আওয়ামী লীগ, দখলে বিএনপি- এনসিপি

ছবি: সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ জুন) সুনামগঞ্জে তৎপর ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষিদ্ধ এই রাজনৈতিক সংগঠনের হাইকমান্ড কর্তৃক প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেয়া হলেও জেলা শহরসহ কোনো উপজেলায় কোনো কার্যক্রম পরিক্ষিত হয়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথ কিংবা অনলাইন মাধ্যমে কোথাও দেখা যায়নি নেতাকর্মীদের।

 

এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা শহর বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও শোডাউন লক্ষ্য করা গেছে।

 

দুপুরে সুনামগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় যুবদল নেতারা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ যাতে মানুষের জানমালের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্যে নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছে। কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলেও তা শক্ত হাতে দমন করার কথা জানান তারা।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া,সহ-সভাপতি শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক তফাজ্জুল হোসেন, মমিমুল হক কালারচান, নুর আলম, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, সোহেল আহমদ, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড দবির, সহ- সমাজ কল্যাণ সম্পাদক রিপন উদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন, কাওসার, পৌর আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. স্বপনসহ অনেকে।

 

পরে শহরে মোটরসাইকেল শোডাউন করে জেলা ছাত্রদল। এ সময় তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। শোডাউনে উপস্থিত ছিলেন, সভাপতি তরেক মিয়া, সিনিয়র সহ সভাপতি হুঁশিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক শাহ্ রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তসহ জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

 

বিকালে শহরের ট্রাফিক পয়েন্টে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও মানবতাবিরোধী কার্যক্রমের বিচারের দাবিতে সমাবেশ করে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তারা জুলাইয়ে গণহত্যার বিচার কার্যকর করতে সরকারের নিকট জানান।

 

এছাড়াও জেলার শান্তিগঞ্জ, দোয়ারাবাজার, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠন।

 

বিএনপির এই অবস্থান ও প্রশাসনের নজরদারির কারণে সুনামগঞ্জে  রাজপথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো মিটিং বা মিছিল দেখা যায়নি।

 

সিলেটভিউ২৪ডটকম/শাহিদনূর/ইকে