ছবি: প্রতিকী ছবি।
সিলেটে আবারও বেড়ে চলছে অসামাজিক কার্যকলাপ। নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে তরুণ-তরুণী, যুবক-যুবতী, নর-নারীরা অনৈতিক কাজে লিপ্ত থাকেন। সাদা পোশাকের পাশাপাশি পোশাকদারি পুলিশের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না তাদের। শুধু অভিযান দিয়ে শেষ নয় অভিযুক্ত হোটেলগুলো সিলগালা করছে প্রশাসন।
সর্বশেষ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অসামাজিক কাজের দায়ে নগরীর দুটি হোটেল সিলগালা করে। ওই সময়ে অসামাজিক কাজের দায়ে জড়িত তিন নারীসহ ৬ জনকে আটক করে পুলিশ।
সিলগালাকৃত হোটেল দুটি হল, সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন তালতলা এলাকার রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মহানগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন হোটেলে অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি জড়িত হোটেলগুলোতে সিলগালা করা হচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.