কানাডার টরন্টোয় বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন 'শাহজালাল এসোসিয়েশন অব টরন্টো' এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও নতুন আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৭ জুন (বুধবার) টরন্টোর বাংলা টাউনের একটি অভিজাত রেস্তোরাঁয় রাত ৯টায় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
.gif)
সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেল-এর সভাপতিত্বে সংগঠক সাইদুর রহমান শামীম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাংকার সাইফুল আলম শিকদার ,ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম , রোটারিয়ান আবুল হোসেন , সংগঠক ফুজেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন সামাজিক সংগঠনের মূল ভিত্তি হওয়া উচিত নিঃস্বার্থ সমাজসেবা এবং মানবিক কল্যাণ। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের মূল্যবোধ তুলে ধরতে এবং পিছিয়ে পড়া প্রবাসীদের পাশে দাঁড়াতে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সিলেটী কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগীতায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নতুন আহ্বায়ক কমিটিকে সাধুবাদ জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অন্যান্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মো: ইকবাল, সায়েম আহমেদ, নাসির আহমদ, মোস্তাক আহমদ চৌধুরী, ময়নুল হক, মোবারক হোসেন তুহিন, সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ, সুমন বকসি, সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেল কে আহবায়ক ও সংগঠক সাইদুর রহমান শামীম কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী সিলেটী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সাধারণ সদস্য এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আহ্ববায়ক আশরাফ উদ্দিন রুবেল সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেটি কমিউনিটির সুখে-দুঃখে পাশে দাড়ানোর জন্য এই সংগঠন গঠিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আহ্ববায়ক কমিটি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুতই সংগঠনটিকে আরও গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.