প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ২২:৪৮ (বৃহস্পতিবার)
সিলেটে ডেলিভারিম্যানকে ছু রি কা ঘা ত করে নগদ টাকা ছি নতাই

ছবি: সংগৃহিত

সিলেটের ডেলিভারি ম্যানকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী।

 

বুধবার (২৪ জুন) বিষয়টি জানিয়েছে বিশ্বনাথ থানাপুলিশ। তারা জানায়, মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা ও আমেরগাঁও গ্রামের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।

 

এতে রাশাপাশা ইউনিয়নের লামারচকের হেপি ভ্যারাইটিজ স্টোরের মালিক আব্দুল বারি বাদি হয়ে  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

জানা গেছে, বারির ডিলারশিপ ব্যবসায় ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত কাদিপুর গ্রামের রুবেল আহমদ (২৩)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ডেলিভারি দিতে আশুগঞ্জ বাজার, খাজাঞ্চী মুফতির বাজার, রেলওয়ে স্টেশন ও রাজাগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

 

রাজাগঞ্জ বাজারে যাওয়ার পথে তেলিকোনা ও আমেরগাঁও গ্রামের মধ্যবর্তী কালভার্টের কাছে যাওয়ার পর একটি মোটরসাইকেলে আসা ৩ জন ছিনতাইকারী রুবেলের কাছে টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা রুবেলকে ছুরিকাঘাত করে নগদ ৩৫ হাজার  টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 

ছুরিকাঘাতে আহত রুবেলকে উদ্ধার করে স্থানীয়রা বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে