সিলেটের গোলাপগঞ্জ থানার ধর্ষণ মামলার আসামী নিহার সরকারকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন হাজীপুর ইউনিয়নের কুনিমুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ জুন) দুপুরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃত নিহার সরকার (৩৬) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হিংগাজিয়া গ্রামের নিতাই সরকার ছেলে।
র্যাব জানায়, ধর্ষণের শিকার ভিকটিম মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত নিহার সরকার তার পরিবার নিয়ে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ পূর্ব বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। নিহার সরকার ভিকটিমের খালু এবং তিনি সিলেটের একটি ব্যাংকে সিকিউরিটি গার্ড পদে চাকুরী করেন। তার স্ত্রী ঢাকা দক্ষিণ বাজারে টেইলারের কাজ করেন। তিনি ভিকটিমকে টেইলারের কাজ শেখানোর কথা বলে তাদের ভাড়া বাসায় নিয়ে আসেন। গত বছরের ১৫ অক্টোবর সকালে নিহার সরকারের স্ত্রী তার কাজে বেরিয়ে গেলে তখন ভিকটিমকে তার রুমে ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.