প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৯:০২ (শনিবার)
সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেনের ইন্তেকালে জেলা প্রেসক্লাবের শোক

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও অত্যন্ত সুপরিচিত মুখ মো. ইসমাইল হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

শুক্রবার (২৬ জুন) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন- ব্যক্তিগত জীবনে মো. ইসমাইল হোসেন ছিলেন অত্যন্ত সদালাপী ও স্বজ্জন ব্যক্তিত্ব ছিলেন। সংবাদপত্র জগতের সবার সঙ্গে ছিলো তাঁর নিবিড় সখ্যতা। তাঁর ইন্তেকালে সংবাদপত্রশিল্প একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ পরিবেশককে হারালো।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩