শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৮ জন গুণীশিল্পী ও ২টি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫ পদক দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠিত হয়।
.gif)
এতে ২০২৪ সালের আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য নাট্য ও সাংস্কৃতিক সংগঠন 'কথাকলি সিলেট'।
শুক্রবার সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে সংগঠনের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.