প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ২০:৪০ (শনিবার)
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে নির্মিত গৃহের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাপুর পূর্বপাড়া গ্রামের গৃহহীন মনির মিয়াকে একটি ঘর উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বাদ জুম্মা নব-নির্মিত গৃহটি সুবিধাভোগীর নিকট হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।

গৃহহীন মনির মিয়াকে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আজিজুর রহমানের ভায়েরা কবির আহমদের অর্থায়নে ও চ্যারিটি গ্রুপের বাস্তবায়নে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত গৃহটির উদ্বোধন করেন ও  বক্তব্য রাখেন চ্যারিটি গ্রুপের কোষাধ্যক্ষ আতাউর রহমান।

অনুষ্ঠানে এসময় দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাব ও চ্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদ।

অনুষ্ঠানে এসময় সোনাপুর গ্রামের মুরব্বী তৈমুছ আলী, ময়না মিয়া, আব্দুল নূর, মছলম করিম, চ্যারিটি গ্রুপ'র সদস্য তারেকুল ইসলাম, ব্যবসায়ী সোনাপুর গ্রামের সুয়েব আহমদ সোহান, সংগঠক মামুন মিয়া, তোফায়েল আহমদ, মোহাম্মদ আলী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৮