ছবি: সংগৃহিত
সিলেটে মানবাধিকার সংগঠন 'অধিকার' আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশ থেকে নির্যাতন ও অমানবিক আচরণ চিরতরে দূর করতে হবে। নির্যাতন প্রতিরোধ শুধু আইনগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনের ভিত্তি।
বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে নিষ্ঠুর নির্যাতনকে বেছে নেওয়া হয়েছিল।
বক্তারা বর্তমান গণতান্ত্রিক সরকার গুম ও নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন পাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে মানবাধিকার কমিশন গঠনসহ নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন ও এর অপশনাল প্রটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি জানান।
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) দুপুরে সিলেট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়েোজন করা হয়।
'অধিকার' সিলেট চ্যাপ্টারের ফোকাল পার্সন সাংবাদিক আনাস হাবিব কলিন্সের সভাপতিত্বে এবং এইচআরডি ফায়যুর রাহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও আয়কর আইনজীবী পারভেজ আহমদ, সিলেট জেলা বারের সদস্য এডভেোকেট সিদ্দিকুর রহমান সোহেল, বিশ্বনাথের সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো প্রধান নূর আহমদ, জুলাই যোদ্ধা সাংবাদিক লবীব আহমদ, আয়কর আইনজীবী রুজেল আহমদ, সিনিয়র সাংবাদিক মুহিব আলী, সনাতন কল্যাণ সোসাইটির এয়ারপোর্ট থানা সভাপতি জয়ন্তী বালা দেবী, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, জাতীয় ছাত্রশক্তির জেলা সেক্রেটারী জামিল আহমদ, দৈনিক এশিয়া পোস্টের সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের কতোয়ালী থানা সভাপতি মাজহারুল ইসলাম, মানবাধিকার কর্মী আবু বকর শিকদার, বদরুল আমিন চৌধুরী, ফাহাদ আহমদ, সাংবাদিক এস এম শহীদুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.