প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৮:৫২ (শনিবার)
সিলেটে তীব্র গরম, যেমন থাকবে রবিবারের আবহাওয়া

ছবি: সংগৃহিত

সিলেটে তীব্র গরম চলছে। তবে শুক্রবারের থেকে শনিবারের তাপমাত্রা সামান্য কম। সঙ্গে বৃষ্টিপাতও চলছে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেও ভারী বৃষ্টিপাতের  কথা বলা হয়েছে।

 

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এই পূর্বাভাসের কথা জানানো হয়।

 

শুক্রবারের তুলনায় শনিবার সিলেট অঞ্চলের তাপমাত্রা কিছুটা হলেও কম ছিল। গরম অনুভব হয়েছে তীব্রভাবে। বিকেল তিনটার দিকে সামান্য বৃষ্টি ঝরায় জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে। শনিবার এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলের ৮১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেও সিলেট অঞ্চলের কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতসহ বজ্রবৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

 

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে