ছবি: সংগৃহিত
সুখীয়া খাতুন (৪২) তার সঙ্গীদের নিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তার এ বাণিজ্য দিন দিন আরও ফুলে ফেঁপে উঠছিল। তবে শেষ পর্যন্ত তাকে র্যাব-৯ এর কব্জায় ধরা পড়তেই হয়েছে।
শনিবার (২৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় শুক্রবার রাত সাড়ে সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সুখীয়া এই গ্রামের বিল্লালের স্ত্রী। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার হেফাজতে থাকা ২৫ দশমিক ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় তার অপর এক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তার বিরুদ্ধে মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.