প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ২১:৫৩ (রবিবার)
সাস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ভিপি নাজমুল, জিএস খলিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব সাস্ট -এর ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে ভিপি (সহসভাপতি) হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষার্থী মো. নাজমুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম খলিল।

শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন নবনির্বাচিত ভিপি নাজমুল হক।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সম্পাদক মো. সাকিবুর রহমান শিশির, সহকারী সাধারণ সম্পাদক  এবিএম সায়েদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাফিউল নূর নাফি, সহকারী কোষাধ্যক্ষ মো. রায়হান কবির, আইটি সম্পাদক কাজী তোফাজ্জল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে  সাংস্কৃতিক সম্পাদক হিসেবে স্বরূপ আনন্দ দাস, ক্রীড়া সম্পাদক মো. তামজীদ ইসলাম বাবুল, প্রকাশনা সম্পাদক হিসেবে রাজিব দাস, সহকারী আইটি সম্পাদক  বিজয় সাহা, সহকারী সাংগঠনিক সম্পাদক সাগ্নিক বণিক শান্ত, সহকারী প্রকাশনা সম্পাদক মো. রাফিদ হক, সহকারী সাংস্কৃতিক সম্পাদক কনক কুমার রায় এবং সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে প্রিন্স তরফদার জয় নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন ২০২৪-২৫ সেশনের শাদমান মাহমুদ রাকিন, শাইরা মাহজাবিন সুবাহ, মো. তাসিন তালুকদার, মো. আকিবুজ্জামান আবিদ এবং মো. মোরসালিন খান।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক, সহশিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া, গবেষণা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নুরুজ্জামান সাকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের প্রভাষক নাফিস সাদিক জিম।
 


সিলেটভিউ২৪ডটকম/মোফাজ্জল/এসডি-১৯