প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ২৩:০০ (রবিবার)
সিলেটের নরককণ্ডে পুলিশের সাড়াশি অভিযান

ছবি: সিলেটভিউ

সিলেটের নরককুণ্ড হিসাবে কুখ্যাত কাষ্টঘর সুইপার কলোনিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১৯ জনকে আটকের পাশাপাশি প্রচুর মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানাপুলিশ এ অভিযান শুরু করে। চলে রাত প্রায় ১১টা পর্যন্ত।

 

অভিযান চলাকালে পুলিশ জানিয়েছে তারা অন্তত ১৯ জনকে আটক করেছে। তাদের সবাই মাদক ব্যবসায়ী ও  মাদক সেবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

 

সার্বিক বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. শহিদ উদ্দিন রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যম কর্মীদের বলেন, ১৯ জন আটকের পাশাপাশি অনেক কিছু উদ্ধার হয়েছে। তবে আটককৃতদের পরিচয় আর উদ্ধার হওয়া জিনিসপত্র বা মাদকদ্রব্যের বিস্তারিত বিবরণ রবিবার গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে