ছবি: ফাইল ছবি।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। এবং বিভাগে এই রোগ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়াল।
মৃত ওই শিশুর নাম ফারিয়ান। সে সুনামগঞ্জের সদর থানার চাঁদপুর এলাকার পাভেলের ছেলে। সে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। শনিবার (২৭ জুন) সকাল থেকে আজ রবিবার (২৮ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৫৭ জন হামে আক্রান্ত ও সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৮২ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮২ জন। তারমধ্যে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৫ জন, সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ১০৫ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৭ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৫ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন।
অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৭৮ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৭৬ মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.