প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ২২:৩০ (সোমবার)
সিলেটে বন্যা আসছে, সতর্কতা

ছবি: সংগৃহিত

আষাঢ় মাস। বর্ষাকাল চলছে। প্রতিদিনই বৃষ্টি ঝরছে। তবে অচলাবস্থা সৃষ্টি হয়নি এখনো। তবে আগামী কয়েকদিন সিলেটসহ এর উজানে ভারী বর্ষণ হতে পারে। আর এর প্রভাবে বন্যা  হতে পারে বলে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।

 

রবিবার (২৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূণর্বাসন ও সতর্কতা কেন্দ্র এই সতর্কবার্তা জারি করে।

 

আগামী কয়েকদিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবার সিলেটের উজানে ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও ভারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে সেদেশের গণমাধ্যম। আর এ রাজ্যগুলোতে ভারি বর্ষণ মানেই সিলেটে বন্যার ঝুঁকি। এ বছর এখনো সে অর্থে বন্যা না হলেও এবার ঝুঁকি কিছুটা বেশী।

 

তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেনা পানি উন্নয়ন বোর্ড। সেটি তেমন বিস্তৃত না ও হতে পারে। বিশেষ করে ঝুঁকিতে আছে সুরমা কুশিয়ারার অববাহিকার নিম্নাঞ্চলগুলো। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে এসব অঞ্চলের সাধারণ মানুষ।

 

শুধু সিলেট অঞ্চলই নয়। এবারের বৃষ্টিতে বন্যার ঝুঁকিতে আছে দেশের আরও ৯টি অঞ্চল। সেগুলো হচ্ছে সুনামগঞ্জ, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও জামালপুর।

 

সিলেট ও সুনামগঞ্জে সুরমা কুশিয়ারার পানি প্রায় সব পয়েন্টে বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজান থেকে ঢলের পানি নেমে এলে বন্যা হতে সময় লাগবেনা।

 

আর সিলেট মহানগরীর জলাবদ্ধতা ও বন্যার কথাতো একেবারে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচিত।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে