প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ২১:২৯ (সোমবার)
মাদককে রুখে দেওয়ার অঙ্গিকার ভোলাগঞ্জ যুবসমাজের

"মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান। পরিবার সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে" এমন অনেক স্লোগানে উত্তাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রাম।

রবিবার (২৮ জুন) মাদকের বিরুদ্ধে সেখানে এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় এলাকার যুবসমাজকে নিয়ে মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

ভোলাগঞ্জ যুবসমাজের উদ্যোগে ভোলাগঞ্জ স্থলবন্দরের সামনে এদিন বিকেলে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি নুর উদ্দিন নুরই এর সভাপতিত্বে ও যুব সংগঠক এখলাছ আহমেদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আজিম আহমেদ আকাশ।

সভায় বক্তারা বলেন দেশ জাতি ও সমাজকে ধ্বংস করছে মাদক। পুরো এলাকা মাদকে ছয়লাপ হয়ে গেছে এটা থেকে বের হতে হলে আমাদের সচেতন হতে হবে। এলাকার সচেতন যুবসমাজকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা এনসিপির আহবায়ক উবায়েদ আহমেদ, ব্যবসায়ী আক্তারুজ্জামান নুমান, স্থলবন্দর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুবিন, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিয়াজিয়া মাদ্রাসার শিক্ষক ও আজাদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আলী, আব্দুল আজিজ পাগলা শাহ, আমির আলী, তোফাজ্জল হোসেন রাজু, কবির আহমদ, আব্দুল মতিন রাজু, রিপন আহমেদ, সাচ্ছা মাহমুদ, জাবেদ আহমদ, সহিদ মাহমুদ প্রমুখ।

এসময় উপস্থিত সকলে মাদককে রুখে দেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৬