আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত নোয়াখালীর আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে নোয়াখালীর সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আজাদ মেম্বার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ মেম্বার পেশায় চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশজুড়ে পরিচিতি পান।
নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকা আকাশি-সাদা রঙে সাজিয়ে ‘আর্জেন্টিনা নগর’ নামে আলোচনায় আসেন। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনের টক শোতেও অংশ নেন তিনি।
সেনবাগ থানার ডিউটি অফিসার (এএসআই) মো. মিলন বলেন, গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.