শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল'র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সমাজকর্ম বিভাগের এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানের মডারেটর হিসেবে ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক ড. আব্দুল জলিল, অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক আবুল কাশেম, কারিতাস বাংলাদেশ সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস কংলা, বিভাগের অন্যান্য শিক্ষক, ইন্টার্নি এবং ছাত্র-ছাত্রীরা।
সংশ্লিষ্টরা জানান, সমঝোতা চুক্তির মাধ্যমে কারিতাসের বিভিন্ন শাখায় সমাজকর্ম বিভাগের ছাত্র-ছাত্রীদের সিলেট অঞ্চলের বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ সৃষ্টি করবে। সমাজের প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করার জন্য যৌথভাবে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল এবং সমাজকর্ম বিভাগ কাজ করার জন্য এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/মোফাজ্জল/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.