মো. আবুল খায়ের সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
জনাব শেফালী সুলতানা।
বিদ্যালয়ের সকল শিক্ষক উক্ত সভায় উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল শিক্ষক বৃন্দের সম্মতিতে ২০২৬-২৭ সেশনের জন্য বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়েরকে বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.