ছবি: সংগৃহিত
সিলেট মহানগরীর বন্দরবাজার কাষ্টঘর এলাকার মায়া হোস্টেলের সমানে অভিযান চালিয়ে মো. আলী রাজ ওরফে আলী রাজাকে (২৬) আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আলী রাজা সুনামগঞ্জ সদর থানার মঙ্গলকাটা গ্রামের মৃত মোকাব্বির আলী ও মোছা. আসমা বেগমের ছেলে। তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (৪৫/২৯/৬/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.