প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ০০:১৫ (বুধবার)
সংসদে পাস হল আইন, প্রতিশ্রুতি পূরণ হল মুক্তাদিরের

ছবি: সংগৃহিত

নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিগুলোর উপরের দিকেই ছিল জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার। সিলেট-১ আসনের সাংসদ এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) মহান জাতীয় সংসদে বিলটি পাশ করা হয়। সেই সাথে ব্রিটিশ আমলের আইনটি বাতিল করা হয়েছে।

 

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় প্রতিটি জনসভা উঠান বৈঠক ও গণসংযোগকালে অত্যন্ত জোর দিয়ে তিনি ও তার দল নির্বাচিত হলে জুয়ার বিরুদ্ধে কঠোর আইন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে আইনটি পাস হওয়ায় তার প্রতিশ্রুত পূরণ হল। সেই সাথে সিলেটবাসীসহ দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

 

নতুন আইনে অপরাধের ধরণ ভেদে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। যেমন, অনলাইন বেটিং বা দূরবর্তী জুয়া। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ৫ বছর কারাদণ্ডের সাথে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

 

অনলাইন বা ডিজিটাল জুয়ার (সাধারণ) ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

 

প্রচলিত বা সাধারণ জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা এবং ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের অপরাধে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে