প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ১৫:১৫ (বৃহস্পতিবার)
যুক্তরাজ্যে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছবি: সিলেট ভিউ।

বিলেতে বেড়ে ওঠা প্রজন্মকে নিজের শেকড়ের সাথে মেলবন্ধন ঘটানো প্রয়োজন। একইসাথে তাদেরকে উৎসাহিত করলে অতীতের ধারাবাহিকতায় বিলেতে এ প্রজন্ম দেশের নাম আরো উজ্জল করবে। লন্ডনে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে আয়োজিত অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় এসব বলেছেন বক্তারা।

 

সোমবার (২৯ জুন) লন্ডনের অভিজাত হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি নাজিম উদ্দিন। ব্যারিস্টার আব্দুল জব্বারের পতিচালনায় প্রধান অতিথি ছিলেন রেডব্রীজ কাউন্সিলের ডেপুটি মেয়র সাইদা লাভলী চৌধুরী।

 

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম বেলাল ২০১৫ সাল থেকে এ পর্যন্ত পথচলার কর্মকাণ্ড তুলে ধরেন। সম্মানিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের সম্মাননা তোলে দেন কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর আতাউর রহমান আতা, মাহবুব আলম শামীম ও সাংবাদিক তাইসীর মাহমুদসহ আরো অনেকে।

 

স্বাগত বক্তব্য রাখেন- সহ সভাপতি হাসান পারভেজ রাসেল , সিরাজ উদ্দীন ও ইলিয়াস আহমদ। এ সময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, জামিল হোসেন, আলিম হোসেন, সালাহ উদ্দিন এনাম, মিনহাজুল আলম মামুন, ফয়সল আহমদ, এ কে আজাদ লুৎফুর।

 

শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানাতে গিয়ে জানায় এমন আয়োজন তাদের দায়িত্ব বাড়িয়ে দিল। সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদা জাহরা হোসাইন, আরমান উদ্দীন, হাফিজ উমর ও শারমিন রহমান।

 

অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টাদেরকেও সম্মানিত করা হয়। এ ছাড়া আগর আতরের রাজধানী বড়লেখার ইতিহাস ঐতিহ্য নিয়ে বায়ান্ন টিভির কারিগরী সহায়তায় বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া