প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ২২:৩১ (বৃহস্পতিবার)
যে কারণে বিশ্বনাথের জয়নাল নাজিমের ফাঁ সির আদেশ

ছবি: সংগৃহিত

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বনাথের শাহবাজপুর  মো. আশিক আলীর ছেলে জয়নাল (২৫) ও কান্দিরগাঁও এলাকার মো. মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)।

 

জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকালে জয়নাল ১৪ বছরের ওই কিশোরীকে তার বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ছিলেন নাজিম উদ্দিন। তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন।

 

এরপর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরীটি তার মোবাইল ফোন ব্যবহার করে তার মায়ের কাছে বিস্তারিত জানালে মা মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান এবং পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে ওই বছরের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।

 

দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দিলেন।

 

ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট নূর আহমদ বিষয়টি সম্পর্কে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ ও ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছেন, এ রায় তারই প্রতিফলন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে