প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬ ১৫:৫০ (শুক্রবার)
হবিগঞ্জে মাছের পোনা ছাগল ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ গউছ 

হবিগঞ্জে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ মানুষদের মধ্যে অর্থ ও চাল  এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তিসেবা প্রকল্পের আওতায় মৎস্য, ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা হল রুমে এসব বিতরণ করা হয়েছ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তিসেবা প্রকল্পের আওতায় ২৫ জন মৎস্য  চাষীকে মাছের পোনা বিতরণ করা হয়। এ ছাড়া ৪ হাজার ৯ শ ২৫ জনকে গাছের চারা ও নগদ ১ হাজার টাকা করে দেয় হয়।

প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের এমপি হুইপ মো. জি কে গউছ বলেন- অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্য মাছ, ছাগল, গাছের চারা তুলে দেওয়া হল। প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন। সবসময় আরা পাশে থাকব ইনশাআল্লাহ।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৪