প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬ ১৮:২৮ (বৃহস্পতিবার)
জৈন্তাপুরে প্রথমদিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৪৪ পরীক্ষার্থী

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএম), আলিম ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে মোট ১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৫৭৯ জন ছাত্র এবং ৫৫৩ জন ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষা উপলক্ষে কেন্দ্র ও ভেন্যুভিত্তিক সকল প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়।

নির্ধারিত কেন্দ্রগুলো হলো— ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ (ভেন্যু: জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়), জৈন্তিয়া ডিগ্রি কলেজ (ভেন্যু: দরবস্ত জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা), হযরত শাহজালাল (রহ.) কলেজ (ভেন্যু: চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়), জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ (বিএম) এবং জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, যার প্রতিস্থাপিত কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়।

তথ্য অনুযায়ী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ কেন্দ্র ও এর ভেন্যুতে এবং হযরত শাহজালাল (রহ.) কলেজ কেন্দ্র ও ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে জৈন্তিয়া ডিগ্রি কলেজের মূল কেন্দ্রে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না; শুধুমাত্র ভেন্যুতে পরীক্ষা নেওয়া হচ্ছে। একইভাবে জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মূল কেন্দ্রে পরীক্ষা না হয়ে প্রতিস্থাপিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ (বিএম)-এর মূল কেন্দ্রেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ২ জুলাই তারিখের তথ্য অনুযায়ী, প্রথম দিনে এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষায় মোট ৮৮৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৮৪১ জন উপস্থিত এবং ৪৪ জন অনুপস্থিত ছিল। কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

কেন্দ্রভিত্তিক উপস্থিতির চিত্রে দেখা যায়, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫২ জন উপস্থিত এবং ১৭ জন অনুপস্থিত ছিল।

জৈন্তিয়া ডিগ্রি কলেজের ভেন্যুতে মোট ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৭ জন উপস্থিত এবং ৪ জন অনুপস্থিত ছিল।

হযরত শাহজালাল (রহ.) কলেজ কেন্দ্রে মোট ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন উপস্থিত এবং ৩ জন অনুপস্থিত ছিল।

এইচএসসি পর্যায়ে মোট ৭১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৩ জন উপস্থিত এবং ২৪ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ (বিএম) কেন্দ্রে মোট ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুউপস্থিত ছিল।

এছাড়া, জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিস্থাপিত কেন্দ্রে মোট ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন উপস্থিত এবং ১৬ জন অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষাও সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-১১