সুনামগঞ্জের শাল্লা থানায় জব্দকৃত দেশীয় চোলাই মদ, উপকরণ এবং গুড় ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে শাল্লা থানা প্রাঙ্গণে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশক্রমে জব্দকৃত দেশীয় তৈরি চোলাই মদ (মাদক) ধ্বংস করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমল গ্রহনকারী আদালত শাল্লা থানা সুনামগঞ্জ কোর্টের ৪৬৩২(২)১ স্মারকে ২৩ জুন তারিখে দেশীয় তৈরি চোলাই মদ ৬২.৫ মি:লি এবং দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ ৪৬৪৭.৫ মি:লি এবং ৯০ কেজি গুড় ধ্বংসের আদেশ প্রদান করা হয়।
এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান বলেন, মাননীয় আদালতের নির্দেশে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছি।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব ভূমি) পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনায় শাল্লা থানা প্রাঙ্গণে জব্দকৃত দেশীয় চোলাই মদ ও উপকরণ ধ্বংস করেছি। শাল্লাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতায় প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- সাব ইন্সপেক্টর নিরঞ্জন দাস, ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমান, কনস্টবল মলয় সরকার এবং গণমাধ্যমকর্মী।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.