প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬ ২২:৪০ (শুক্রবার)
সিলেটে প্রথমবারের মতো শুরু হচ্ছে কার্ভিং ও ফুড প্লেটিং কর্মশালা

সিলেটে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী কার্ভিং ও ফুড প্লেটিং কর্মশালা। আগামী ১৭ ও ১৮ জুলাই নগরীর শিবগঞ্জ আদিত্যপাড়া আল্পনা-১৪ ‘চাখুম’র হলরুমে (শাকিল সেন্টারের বিপরীতে) এই কর্মশালা অনুষ্ঠিত হবে। 


কর্মশালায় কার্ভিং ও ফুড প্লেটিংয়ের উপর প্রশিক্ষণ দিবেন একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শেফ অভিরূপ ও দেশসেরা কার্ভিং শিল্পী আবিদা। যারা খাবারের সৌন্দর্য্যকে শিল্পে রূপ দিতে চান তাদের জন্য এই দুই গুণী শিল্পীর কর্মশালাটি হতে পারে অনন্য সুযোগ। 


কর্মশালায় থাকবে সুন্দর ও ইউনিক কার্ভিং ও ফুড প্লেটিং শেখার সুযোগ ও রান্নার বিভিন্ন টিপস। পুরুষ ও মহিলা উভয়ই এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের জন্য থাকবে সার্টিফিকেট ও গিফট। আয়োজকরা অংশগ্রহণ ফি নির্ধারণ করেছেন ১ হাজার ৫শ’ টাকা। 


এছাড়াও কর্মশালার ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৯২২৫৯৬০৬১ এই নম্বরে।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ