প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬ ১২:৫৩ (শনিবার)
সিলেটসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

শুক্রবার (৩ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

 

এদিকে তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও নতুন করে তাপমাত্রা বাড়ার বা কমার সম্ভাবনা নেই। 


সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক