প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬ ১৩:০৬ (শুক্রবার)
কেপ ভার্দেকে কি সত্যিই ভয় পাচ্ছে মেসির আর্জেন্টিনা?

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শক্তির বিচারে দুই দলের মধ্যে স্পষ্ট ব্যবধান থাকলেও ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহলের কমতি নেই। আর সেই কারণেই প্রশ্ন উঠছে-কেপ ভার্দেকে কি সত্যিই ভয় পাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা?

 

 

গ্রুপ পর্বে দারুণ লড়াই করে উরুগুয়ে ও স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে থেকে কোনো ম্যাচ না জিতেই রানার্স-আপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। দক্ষ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলীয় সমন্বয়ের কারণে তারা ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

 

 

কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা বলেন, ‘আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য গর্বের। দেশটির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্কও রয়েছে। তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, আমরা নিজেদের ফুটবল খেলতে চাই। মেসিসহ তাদের দলে অসাধারণ সব ফুটবলার আছে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ থেকে নিজেদের পরিচয় অক্ষুণ্ন রাখা। এই বিশ্বকাপে তার দল ইতোমধ্যেই প্রমাণ করেছে যে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।’

 

 

অন্যদিকে মেসিকে ঘিরেই থাকবে আর্জেন্টিনার আক্রমণের মূল পরিকল্পনা। তার সঙ্গে দলের অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে জয় নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কাগজে-কলমে আর্জেন্টিনাই স্পষ্ট ফেবারিট হলেও নকআউট ফুটবলে যেকোনো দলই চমক দেখাতে পারে।

 

 

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনা প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। নকআউট পর্বে কোনো ভুলের সুযোগ নেই, তাই খেলোয়াড়রা কেপ ভার্দের বিপক্ষে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। তবে সতর্ক থাকা আর ভয় পাওয়া এক বিষয় নয়। ’

 


বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দে।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক