প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬ ২৩:৩৯ (শনিবার)
কানাইঘাটে জাহাঙ্গীর খু ন, ভায়রাসহ আসামি ৬

ছবি: সংগৃহিত

সিলেটের কানাইঘাটে দম্পত্য কলহের জেরে জাহাঙ্গীর আলম (২৮) নিহত হওয়ার ঘটনায় তার ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

 

মামলার বাদি নিহত জাহাঙ্গীর আলমের ভাই মো. আলমগীর হোসেন। মামলার প্রধান আসামি করা হয়েছে। জাহাঙ্গীরের বাড়ি পশ্চিম লক্ষিপ্রসাদ ইউনিয়নের বড়বন্দ তৃতীয়খন্ড গ্রামে।

 

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীরের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে তাকে ফিরিয়ে আনতে তিনি তার ভায়রা ভাই শামীম উদ্দিনের সহযোগিতা চান।

 

বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (১ জুলাই) বিকেল ২টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জাহাঙ্গীর আলম সেখান থেকে চলে যান।

 

অভিযোগ রয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুনা সুন্দরী দীঘির পাশে আগে থেকেই ওঁৎপেতে থাকা শামীম উদ্দিন, তার ভাই ডালিম উদ্দিন ও নাইম উদ্দিন, ভাগ্নে তারেক আহমদ ও শাহেদ আহমদসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালান। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথেই তার মৃত্যু হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে