কলম চাঁন হত্যা মামলার প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, ভোর পৌণে তিনটার দিকে অভিযান চালিয়ে হবিগঞ্জের চুনারুঘাট থানার আহম্মদাবাদ ইউনিয়নের রানির কোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফারুক মিয়া (৪৫) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত মো. শহিদ মিয়ার ছেলে।
তিনি শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত কলম চাঁন হত্যা মামলার (নং ১১/২৯/০৬/২৬) প্রধান আসামি।
র্যাব জানায়, বিরোধীয় জমিতে বাসন ধোয়ার ময়লা পানি পড়াকে কেন্দ্র করে গত ২৭ জুন কলম চাঁনের বাড়িতে সশস্ত্র হামলা চালান ফারুক মিযা ও তার লোকজন। হামলায় কলম চাঁন মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার ছেলে বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে র্যাব তদন্ত শুর করে এবং ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.