প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬ ১০:৪৭ (বৃহস্পতিবার)
টানা বৃষ্টিতে থমকে সিলেট 

ভোর থেকেই আকাশ কালো। কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে। গত দুদিন থেকে সিলেটের আকাশে সূর্যের দেখা মিলছে না। রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। নগরের কোথাও কোথাও পানি জমেছে, সেই সাথে বাড়ছে উৎকণ্ঠা। প্রশ্ন এখন একটাই, এমন ভারী বৃষ্টি শেষ হবে কবে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। সেই সাথে বুধবার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৯টা  থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সিলেটভিউকে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার। 

সিলেটভিউ২৪ডটকম/পিটি