সৌদি আরবের রাজধানী রিয়াদের বহুতল ভবন থেকে পড়ে নিহত সিলেটের কোম্পানীগঞ্জের ২ প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মরদেহ সিলেটে নিয়ে আসার বিষয়টি অনেকটা এগিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় ২ প্রবাসীর মরদেহ দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।
গত ৪ জুলাই সৌদি আরবের উলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ২ যুবকের মৃত্যু হয়।
তারা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জের দলরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন ও একই উপজেলার পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ।
নিহত মোতাহার হোসেনের স্বজন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন জানান, মোতাহার হোসেনের দুটি মেয়ে শিশু রয়েছে। একটির বয়স ৪ বছর ও অন্যটির বয়স ১৩ মাস।
এরআগে মোতাহার হোসেনের স্ত্রী সুহাদা আক্তার স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে এ দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী লাশ দুটি ফিরিয়ে আনার ব্যাপারে সব ধরণের সহযোগীতা করে যাচ্ছেন।
জানা গেছে, দুজইন দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকার একটি ভবনের লিফটে শ্যাফটে কাজ করেছিলেন। দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই মারা যান।
সিলেটভিউডিটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.