প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬ ১৭:৩০ (বৃহস্পতিবার)
সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।


বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
 

বিজিবি জানায়, বুধবার সিলেট সীমান্তের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর ফাঁড়ির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, চকলেট, জিলেট বেøড, পাউডার, চিনি, ফল, মিনিপ্যাক শ্যাম্পু ও ফেনসিডিল জব্দ করে। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারি উদ্ধার করা হয়। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।


৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-১০