ছবি: সংগৃহিত
সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থা পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিযেছে আবহাওযা অফিস।
বুধবার (৮ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তারা জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে মোট ১৪৩ দশমিক ৬ মিলিমিটার। এমরধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তই বৃষ্টি হয়েছে ৯১ মিলিমিটার।
বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কমেছে। টানা কয়েকদিন ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পর মঙ্গলবার সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী ২৪ ঘন্টায়ও এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
তারা জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.