প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬ ১৫:৪৩ (শনিবার)
সিলেটের যে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, আ ট ক ৭

ছবি: ফাইল ছবি।

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিজিবির কড়া পাহাড়ার কারণে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা দু-দেশের শূন্য রেখায় অবস্থান করছেন।

 

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায় ১২৫১ সীমান্ত পিলারের ৩৩ নং সাব পিলারের পাশ দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরা পুশইন রুখে দিয়ে তাদেরকে সীমান্তের ভারতীয় অংশে যেতে বাধ্য করেন। বর্তামনে সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভারতীয় অংশে এই ৭জন অবস্থান করছেন।

 

কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার পুশইনের সত্যতা নিশ্চিত করে জানান এবিষয়ে ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তের পরিবেশ শান্ত আছে বলেও জানান তিনি।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ জলিল/ এহিয়া/ ০১