ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ভাসমতি চালসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে অভিযান দিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বকবান্দা এলাকার মৃত মো. সামছুল সরকারের ছেলে মো. আলম হোসেন (৪৮) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার খাগাইল ৬নং দক্ষিণ রনিখাইল এলাকার গিয়াস উদ্দিনের মো. আছাদ মিয়া (২৬)। তবে আলম হোসেন বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার নয়াটি মুক্তিনগর মোর্শেদের কলোনীতে বসবাস করছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় চেকপোষ্ট পরিচালনা করে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী একটি সাদা রঙের পিকআপ গাড়ী (যার রেজি নং-ঢাকা মেট্রো-ন-21-8360) সিগনাল দিয়ে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে পিকআপ গাড়ির ভেতরে ৬৫ বস্তায় ২ হাজার ৯৫০ কেজি ভারতীয় অবৈধ বাসমতি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মূল্য আনুমানিক আট লাখ পঁচাশি হাজার টাকা বলে জানায় পুলিশ। এসময় ২জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০৭/২০২৬খ্রি. ধারা- The special power Act 1974, section 25B(1) (b)/25D রুজু হয়। আসামি‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ ০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.