ছবি: সংগৃহিত
সিলেটে আবারও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ২ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ১ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮। এরমধ্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১, মাধবপুর উপজেলা সদর হাসপাতালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, মাউন্ট এডোরা হাসপতালে ১ ও মৌলভলীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি ১ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশী ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়, ৩৪ জন। সুনামগঞ্জে সনাক্ত হয়েছে ১৫, সিলেটে ১৩ ও মৌলভীবাজারে সনাক্ত হয়েছেন ৮ জন।
এছাড়াও সিলেট বিভাগে এসে বাহির থেকে সনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩ জন। তাদের মধ্যে ১ জন ব্রাহ্মণবাড়িয়ার, নেত্রকোনার ১ ও বরিশালের ১ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.