প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬ ২০:১২ (বৃহস্পতিবার)
বালাগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেজিঃ নং এস-১২০৬৮ বালাগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্ত।

সাধারণ সম্পাদক চঞ্চল দামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিবলু, জেলা কমিটির যুগ্ম-সম্পাদক রঞ্জিত মোহন দাস ও অঞ্জন দত্ত।

সম্মেলনে মোহাম্মদ শাহ আলম-সভাপতি, রাজু দেব'কে সাধারণ সম্পাদক ও নুরুল আলম রুমন'কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সিনিয়র সহ-সভাপতি চঞ্চল দাম, সহ-সভাপতি সরল সোম, সালমা সুলতানা, মোঃ বদরুল আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ মিয়া, অর্থ-সম্পাদক আশীষ কুমার বিশ্বাস।

পরবর্তী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটিতে প্রেরণ করার জেলা সভাপতি, সাধারণ সম্পাদক নির্দেশনা দেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬