ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি অন্তর আলী (৩২)। তিনি মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ২৬নম্বর ওয়ার্ডের ভার্থখলা এলাকার কুমিল্লাপট্টি কলোনি থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও জুয়া খেলা পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ‘বিভিন্ন অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ ১১
আইটি ল্যাব সলিউশন্স লি.