প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১৬:২৮ (শনিবার)
মাধবপুরে তালা কেটে কৃষকের গরু চু*রি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গনস্যামপুর গ্রামে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের তালা কেটে সোহরাব উদ্দিন নামে এক কৃষকের ৪টি গরু চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী সোহরাব উদ্দিন জানান, প্রতিদিনের মতো তিনি রাতের বেলা গরুগুলো ঘরে রেখে দরজায় তালা দিয়ে ঘুমাতে যান। গভীর রাতে কোনো এক সময় চোরের দল ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে গরুগুলো নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি দরজার তালা ভাঙা ও গরু না দেখে বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা তাদের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রশাসন কোন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৪