ছবি: সংগৃহিত
সিলেটের বিয়ানীবাজারে পিতার দায়ের কোপে কিশোরী নিহত হয়েছে। তার নাম রায়কা আক্তার রিয়া (১৭)। সে গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।
শুক্রবার (১০ জুলাই) জুম'আর নামাজ চলাকালে নিহত রায়কা আক্তার রিয়ার নানার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নানার বাড়িতে অবস্থানরত রায়কা আক্তার রিয়া পুকুরে গোসল করতে গেলে তার পিতা আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল করিম জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক বাবা আত্মগোপন করেছেন।
পুলিশের ধারণা, মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় পিতা ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
সিলেটভিউ২৪ডটকম হাফিজ ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.