ছবি: সংগৃহিত
কয়েকজন মাদক ব্যবসায়ী শ্যামলী এন আর পরিবহনে মাদকের বড় একটি চালান নিয়ে যা্িচ্ছলেন। র্যাবের গোয়েন্দারা বিষয়টি জানতে পেরে চেকপোস্ট বসান ঢাকা সিলেট মহাসড়কে। অবশেশে ধরা পড়লেন মিজান আলী (২৩)। সঙ্গে আটক হল ৬ কেজি গাঁজা।
শুক্রবার (১০ জুলাই) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রাত নাড়ে ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর বাজারের পাশের ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে শ্যামলি এনআর পরিবহনের একটি বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।
মিজান আলী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, হবিগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.