প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ২০:৪৯ (শুক্রবার)
কমলগঞ্জে বন্যার্তদের পাশে এমপি মুজিবুর

মৌলভীবাজারের কমলগঞ্জে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
 

বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।
 

শুক্রবার বিকালে বন্যাপীড়িত রহিমপুর ও পতনঊষার ইউনিয়ন এলাকায় সরজমিনে পরিদর্শনের সময় পানিবন্দী অবস্থায় থাকা সাধারণ মানুষের খোঁজখবর নেন।
 

মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এই সংকটে সরকার আপনাদের পাশে রয়েছে। একজন মানুষও যাতে না খেয়ে থাকেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত বাঁধ নির্মাণসহ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন, যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ স্থানীয় বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৫