প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৫:০৩ (রবিবার)
খোকন 'বাটপারের' বিচার ও ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবি

হযরত শাহজালালের (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। মাজারের তিনটি ডেগ ও ছোট-বড় ৫টি দানবাক্সে টাকার সাথে পাওয়া যায় বেশ কয়েকটি চিরকুট। 

শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এবার ডেগ ও বাক্সগুলো থেকে ৫ বস্তা টাকা পাওয়া গেছে। দেশী টাকার পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন দেশের বিদেশী টাকা। 

দানবাক্সে পাওয়া একটি চিরকুটে খোকন 'বাটপারের' বিচার ও ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবি জানান আবু জলিল হাবিব নামের এক ব্যক্তি।

 চিরকুটে তিনি লিখেন, খোকন বাটপার সে মাজারের গরু, ছাগল, হাঁস, মোরগ বেচাকেনা করে। মাজারের খাদেমের অর্ধেকও বেশী তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মরত কর্মচারী চাকরি হারা, তাদের মধ্যে কিছু সবজি বিক্রি করেন জীবন জীবিকা চালান। আমি চাই তার সঠিক বিচার হউক।

সিলেটভিউ২৪ডটকম/পিটি