ছবি: সিলেটভিউ
শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকছিতে এবার পাওয়া গেছে ৪৭ লক্ষাধিক টাকা।
শনিবার (১১ জুলাই) টাকাগুলো গণনা শেষে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।
এর আগে প্রথমবার মাজারের দানবাক্সে ৪ দিনে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।
শনিবার দুপুরে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতে গঠিত কমিটির তত্ত্বাবধানে টাকাগুলো গণনা শুরু হয়। এ সময় ৩ ডেকছি ও ৮টি দানবাক্স খোলে টাকা গণনার কাজ শুরু হয়। শেষ হয় শেষ বিকালের দিকে।
এরপর উপস্থিত গণমাধ্যমকে জানানো হয়, এবার মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।
টাকার সাথে এবার কিছু মূল্যবান ধাতু এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার গেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর ও হযরত শাহজালাল (র.) এর কাছে লেখা একাধিক চিঠি পাওয়া গেছে। মিলেছে তান্ত্রিক কবিরাজের তাবিজও।
বিস্তারিত আসছে...
আইটি ল্যাব সলিউশন্স লি.