ছবি: সংগৃহিত
সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টের উবাহাটা রেস্ট হাউস থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ যুবক-যুবতীকে আটক করা হয়েছে।
শনিাবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, নূর হোসেন (৩০), আবুল কাশেম (৩০), আরিফ খান (২০) ও কাকলী দাস (২৭)।
এ ব্যাপারে একটি ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিম কমিশনার মো. মনজুরুল আলম।
তিনি জানান, হোটেলটি সিলগালা করা হয়েছে।
তবে এর আগেও এই হোটেলটি এমন অনৈতিক কাজের অভিযোগে একবার সিলগালা করা হয়েছিল। তখন এর নাম ছিল হোটেল রাজমনি। এরপর উবাহাটা নাম দিয়ে আবারও তারা নেমে পড়েছে অনৈতিক বাণিজ্যে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.